৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩১
শিরোনাম:

পরিচ্ছন্নতাকর্মীরা বিশ্রামে যাবে, আজ পশু কোরবানি শেষ করুন: তাপস

ঢাকাবাসীকে আজকের মধ্যেই কুরবানি শেষ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। মেয়র তাপস জানান, আগামীকাল পরিচ্ছন্নতা কর্মীরা বিশ্রামে যাবে তাই আজকের মধ্যে ঢাকাবাসীকে পশু কুরবানি সম্পন্ন করতে হবে। একটি জায়গায় বর্জ্য অপসারণের পর নতুন বর্জ্য তৈরি হলে পরিষ্কার করা খুবই কষ্টকর ও দুরহ কাজ বলেও জানান তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত হাটের বর্জ্যসহ ৮ হাজার টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। অধিকাংশ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। আজকেও দক্ষিণ সিটিতে কুরবানি হয়েছে ৩০ ভাগ পশু।

এদিকে সরেজমিনে দেখা গেছে, দুই সিটি করপোরেশনের বেশির এলাকায় নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা হয়েছে কোরবানির বর্জ্য, ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার ও পানি।

 

Loading