৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২০
শিরোনাম:

এ বছর শীতেই আসবে করোনার নতুন ভ্যারিয়েন্ট, ফ্রান্সের বিশেষজ্ঞদের সতর্কবার্তা

ফ্রান্সের সরকারি বৈজ্ঞানিক কাউন্সিলের প্রধান জিন ফ্রাঙ্কোইস ডেলফ্রেইসি জানিয়েছেন, চলতি বছরের শীতেই আমরা করোনার আরো একটি নতুন ভ্যারিয়েন্টের শিকার হবো। এনডিটিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

দেশটি বর্তমানে নতুন করে ডেল্টা ভ্যারিয়েন্টের অতি সংক্রমণে নাস্তানাবুদ। জিন ফ্র্রাঙ্কোইস ডেলফ্রেইসি আরো জানান, নতুন এ ভ্যারিয়েন্ট আগেরগুলোর তুলনায় বেশি বিপদজনক হবে কিনা এ বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি ফ্রান্সের জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরিধানের জন্য আহ্বান জানান। তিনি আরো জানান, সম্ভবত ২০২২ কিংবা ২০২৩ সালের মধ্যে আমরা আবারো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো।

ডেলফ্রেইসি জানান, আগামী দু’বছরের জন্য আমাদের বড় চ্যালেঞ্জ হলো, আমরা কীভাবে পুরো বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক বজায় রাখবো। পুরো বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। কিছু দেশ যারা ভ্যাকসিন গ্রহণ করেছে আর কিছু দেশ যারা ভ্যাকসিনেশনের আওতায় এখনো পুরোপুরি আসেনি।

Loading