২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫১
শিরোনাম:

ঈদের ছুটি শেষ, শুরু হলো টিকাদান কার্যক্রম

আজ শনিবার (২৪ জুলাই) রাজধানীসহ দেশব্যাপী, যারা করোনার টিকা নেয়ার জন্য নিবন্ধন করে ছিলেন, আজ তারা ম্যাসেস পেয়েছেন । তাদের দেয়া হচ্ছে টিকা। তাছাড়া বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও জেলা সদর হাসপাতালেও সিনোফার্ম, মডার্না ও ফাইজারের টিকা দেয়া হচ্ছে নিবন্ধনকারীদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, দেশে গত ১৯ জুলাই পর্যন্ত সিরাম ইনস্টিটিউটের অক্সফোর্ডের কোভিশিল্ডের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। টিকার মজুত শেষ হওয়ায় কোভিশিল্ডের প্রথম ডোজের টিকা নেয়া অনেকেই এখনো দ্বিতীয় ডোজের টিকা পাননি।

শনিবার বিকেলে কোভ্যাক্সের আওতায় জাপান সরকারের উপহারের প্রায় আড়াই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে দেশে। যারা দ্বিতীয় ডোজের টিকা পাননি সেসব নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে এসব টিকা দেয়া হবে।

দেশে এ পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন ১০ লাখ ৪৯ হাজার ৬৬০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ হাজার ৩১৯ জন, ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ১০৪ জন এবং মডার্নার প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫৩৭ জন। সম্পাদনা : মিনহাজুল আবেদীন।

 

Loading