২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৭
শিরোনাম:

ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণের বিজয় হবেই: মির্জা ফখরুল

নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মানুষের মর্যাদা, মানবতা ও নাগরিক স্বাধীনতাকে পদদলিত করছে শুধুমাত্র একদলীয় কর্তৃত্ব চিরস্থায়ী করার জন্যই। তবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণের বিজয় হবেই।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার এক সংবাদ বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জামাল হোসাইন তালুকদারকে শনিবার তার খুলনার বাসভবন থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব এ বিবৃতি দেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, নিষ্ঠুর দমননীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আওয়ামী সরকার দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী করতে চায়। তাই করোনা পরিস্থিতির মধ্যেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার করে কারান্তরীণ করতে আরও হিংস্র হয়ে ওঠেছে।

বিএনপি মহাসচিব অবিলম্বে জামাল হোসাইন তালুকদার এর বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তার নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

Loading