৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৬
শিরোনাম:

কিশোর গ্যাং ‘বিচ্ছু বাহিনীর’ ৫ সদস্য আটক

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘বিচ্ছু বাহিনী’ তথা ‘নিবিড় গ্রুপের’ ৫ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

Thank you for reading this post, don't forget to subscribe!

আটকরা হলেন- জুয়েল (২২), তরিকুল ইসলাম (২১), জুনাইদ (২০), রবিউল ইসলাম ওরফে রবিন (১৯) ও সাগর (১৯)।

শনিবার (২৪ জুলাই) দিনগত রাতে মতিঝিল থানার এজিবি কলোনির লোকনাথ মন্দিরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের ব্যাটন, একটি সুইচ গিয়ার চাকু, দু’টি কালো রঙ্গের স্টিলের চাকু উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস জানান, আটকরা দীর্ঘদিন ধরে রাজধানীর মতিঝিল, মুগদা ও শাহাজাহানপুর থানা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে সংঘবদ্ধ হয়ে নানা অপকর্ম চালিয়ে আসছে। আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এছাড়া তারা মোটরসাইকেল ব্যবহার করে রিকশা, ভ্যান, সিএনজি ও বাস যাত্রীদের টার্গেট করে যাত্রীদের ব্যাগ ছিনতাই করে থাকে।

আটকরা রাস্তায় দলবদ্ধভাবে দাঁড়িয়ে মাদক সেবন করে উশৃঙ্খল আচরণ করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Loading