স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে সোমবার (২৬ জুলাই)মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ওয়ার্ড পর্যায়ে মানুষদের করোনা টেস্ট্র করার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। ফন্টলাইনারদের আগে টিকা দেওয়া হয়েছে, যারা এখনো পাননি তাদের পরিবারের সবাই, এমনকি গাড়ির ড্রাইভারদেরও দেওয়া হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের ৯০% সিট অলরেডি ভরে গেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে লকডাউন চলছে, আমাদেরও লকডাউন কঠোরভাবে মানাতে হবে। লকডাউন না মানলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, হাসপাতালে জায়গা হবে না।
তিনি বলেন, অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি, সিনোফার্মার ৩ কোটি রাশিয়ার স্পুটনিক ১ কোটি, মর্ডানা/ফাইজার কোভ্যাক্সের আওতায় ৬ কোটি ৮০ লাখ পাওয়া যাবে। ৭ কোটি ডোজ জনসন এণ্ড জনসনের টিকা আগামী বছরের মাঝামাঝি দেশে আসছে। প্রায় ২১ কোটি টিকা দেয়া হবে সারাদেশে।
![]()