৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৫
শিরোনাম:

ঢাকা বিমানবন্দরে ৪ কেজি সোনা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিআরব থেকে বাংলাদেশগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০৪ ফ্লাইট থেকে প্রায় ৪ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২৬ জুলাই) দুপুরের দিকে এ সোনা উদ্ধার করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার আব্দুস সাদেক।

তিনি জানান, রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৪০৪ বিমানের এক যাত্রীর কাছ থেকে এই সোনাগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার সোনার মোট ওজন ৪ কেজি ২৯২ গ্রাম। বাংলাদেশি টাকায় যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। যাত্রীর কাছে থাকা একটি ব্যাগ থেকে সোনাগুলো উদ্ধার করা হয়।

Loading