৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৩
শিরোনাম:

রোগীকে ভর্তি না নেওয়ায় চিকিৎসককে পেটালেন স্বজনরা (ভিডিও)

রবিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে আদর্শ সদর উপজেলার আলেখারচরের মনিপাল এএফসি হাসপাতালে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি না নেওয়ায় অভ্যর্থনা ডেস্কের সামনে তানভীর আহমেদ নামে এক চিকিৎসকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান স্বজনরা। একপর্যায়ে চিকিৎককে মারধর শুরু করেন কয়েকজন যুবক। এ সময় হাসপাতালেও ভাঙচুর চালানো হয়েছে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় আট জনকে আসামি করে মামলা করেছে। এরই মধ্যে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, একজন চিকিৎসক সবসময়ই চেষ্টা করেন রোগীকে সর্বোচ্চ সেবা দিতে। এরপরও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু এমন পরিস্থিতিতে চিকিৎসকের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠন দুটির নেতারা।

Loading