২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২০
শিরোনাম:

মশক নিয়ন্ত্রণে ডিএনসিসিতে আবারো চিরুনি অভিযান শুরু

মঙ্গলবার (২৭ জুলাই) রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। শুক্রবার ছাড়া ১০ দিনব্যাপী এ অভিযান পরিচালিত হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সেলিম রেজা বলেন, করোনা মহামারির এ সময়ে কোনোভাবেই ডেঙ্গুর বিস্তার হোক এটা আমরা চাই না। এর জন্য সবাইকে সচেতন হতে হবে। সবাইকে সচেতন করতেই আমাদের এ ধরনের কার্যক্রম চলমান আছে। আমাদের ৫৪টি ওয়ার্ডে এক যোগে ৭ জুলাই পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে। সর্বাত্মক এলাকায় লার্ভিসাইডিং করব, আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। আগের থেকে এবার ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হয়েছে।

 

Loading