৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১০
শিরোনাম:

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০-এ এ দুর্ঘটনা ঘটে। মৃতদের সবাই রোহিঙ্গা নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা।
তিনি জানান, টানা বৃষ্টিপাতের কারণে বালুখালী আশ্রয় শিবিরে পাহাড় ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশ শিশু। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি বলেও জানান সামছুদ্দৌজা।

Loading