২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৭
শিরোনাম:

এইচএসসি পরীক্ষা হবে নৈর্বাচনিক তিন বিষয়ে, দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

শিক্ষাবর্ষ ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তিনটি গ্রুপের মোট ২৩টি নৈর্বাচনিক বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস অ্যাসাইনমেন্ট আকারে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার রাতে মাউশি’র অ্যাসাইনমেন্টে জানানো হয়, বিভাগভিত্তিক শিক্ষার্থীদের ৩টি নৈর্বাচনিক বিষয়ে ৩০টি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণোয়নকৃত ১৫ সপ্তাহের অ্যাসাইনমেন্টে প্রতি সপ্তাহে নৈর্বাচনিক প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের ২টি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তবে সংগীত শাখার শিক্ষার্থীদের ১ম, ৪র্থ, ৭ম, ৯ম, ও ১৩তম সপ্তাহে ৩টি করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে।

অ্যাসাইনমেন্ট কাভারের নমুনা দিয়ে নির্ধারিত কাভারসহ অ্যাসাইনমেন্টগুলো সরাসরি বা অনলাইনে ৯ আগস্টের মধ্যে জমাদানের নির্দেশ দিয়েছে অধিদপ্তর কর্তৃপক্ষ।

মূল্যায়ন নির্দেশনায় বলা হয়, অ্যাসাইনমেন্টগুলোর জন্য ১৬ ও ২০ নম্বর ধার্য করা হয়েছে। ১৬ এর মধ্যে যারা ৭ বা এর কম নম্বর পাবে তাদের ক্ষেত্রে মন্তব্যের স্থানে দিতে হবে ‘অগ্রগতি প্রয়োজন’, ৮-১০ নম্বর ‘ভালো’, ১১-১২ ‘উত্তম’ এবং ১৩-১৬ নম্বর প্রাপ্তদের ক্ষেত্রে মন্তব্য হবে ‘অতি উত্তম’। নম্বর ব্যাপ্তি ২০ হলে, ৫ বা এর কম হলে ‘অগ্রগতি প্রয়োজন’, ৬-১০ নম্বর ‘ভালো’, ১১-১৫ ‘উত্তম’ এবং ১৬-২০ নম্বর প্রাপ্তদের ক্ষেত্রে মন্তব্য হবে ‘অতি উত্তম’। সম্পাদনা : মিনহাজুল আবেদীন।

 

Loading