৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৩
শিরোনাম:

করোনা পরীক্ষার লাইনে দাঁড়িয়ে মারা গেলেন ইকবাল

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বিএমএ ভবনে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়ে ইকবাল (৪৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। তার জ্বরসহ করোনা উপসর্গ ছিল। বুধবার সকাল পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে বিএমএ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, গত এক সপ্তাহ ধরে জ্বর, ঠাণ্ডাসহ করোনার উপসর্গে ভুগছিলেন ইকবাল। বুধবার তাকে করোনা পরীক্ষা করতে হাসপাতালের বিএমএ ভবনে নিয়ে আসা হয়। সেখানে ফরম পূরণ করে তিনি লাইনে দাঁড়িয়ে নমুনা দেয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় তিনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া বলেন, তিনি করোনাভাইরাস সাসপেক্টেড ছিলেন। জরুরি বিভাগে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

Loading