৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২১
শিরোনাম:

‘করোনায় মৃত্যু রুখতে কোভিশিল্ড ৯৮ শতাংশ কার্যকর’

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ড টিকা ৯৮ শতাংশ মৃত্যু রুখতে পারে ও নতুন করে সংক্রমণ প্রতিরোধে ৯৩ শতাংশ কার্যকরী বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত প্রায় ১৫ লাখ ৯৫ হাজার স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির কোভিড যোদ্ধার ওপর সমীক্ষা চালিয়েছে আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস (এএফএমএস)। সেই রিপোর্ট উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভবত এটিই কোভিড টিকার কার্যকারিতা নিয়ে সবচেয়ে বড় সমীক্ষা।

তবে মন্ত্রণালয় জানিয়েছে, এই সমীক্ষায় যারা অংশ নিয়েছেন তাদের অধিকাংশই স্বাস্থ্যবান পুরুষ। অনেকেরই গুরুতর কোনও অসুখবিসুখ (কোমর্বিডিটি) নেই। বয়স্ক এবং শিশুদের ওপর টিকার কার্যকারিতা সংক্রান্ত কোনও তথ্য নেই ওই রিপোর্টে।

গত জানুয়ারি মাস থেকে ভারতে কোভিড টিকাকরণ চালু হয়েছে। সেই সময় থেকে এখনও পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা কবে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, কে কবে কোভিডে আক্রান্ত হয়েছেন, কত জনের মৃত্যু হয়েছে— সেই সব তথ্যই খতিয়ে দেখে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Loading