২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৮
শিরোনাম:

করোনা টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর নির্ধারণ: স্বাস্থ্য অধিদপ্তর

২৫ বছর বা তার বেশি বয়সীরা থেকে করোনা টিকা নিতে নিবন্ধন করতে পারবেন। এর আগে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ছিল ৩৫ বছর।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার করোনার টিকার নিবন্ধনের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে দেখা যায়, ২৫ বছর ও এর বেশি যেকোনো বয়সি বাংলাদেশি করোনার টিকা নেওয়ার জন্য আবেদন করতে পারছেন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। টিকা নিবন্ধনের শুরুর দিকে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। পরে নিবন্ধন কম হওয়ায় আরও বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়স কমানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। সে সময় ৫৫ থেকে বয়স কমিয়ে ৪৪ বছর করা হয়। এরপর ২য় দফায় কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় টিকা গ্রহীতাদের বয়স কমিয়ে ৩৫ বছর করা হয়। চতুর্থ দফায় তা আরো কমিয়ে ৩০ বছর করা হয়েছে। এরপর ধীরে ধীরে টিকা নেওয়ার বয়সসীমা কমিয়ে আনা হয়।

 

 

Loading