৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৩
শিরোনাম:

মন্ত্রিপরিষদ সচিব-ব্যবসায়ী নেতাদের বৈঠক: পোশাক ও শিল্পকারখানা লকডাউনের আওতামুক্ত রাখার দাবি

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, ঢাকা চেম্বার ও এফবিসিসিআইয়ের নেতারা। ডিবিসি ও সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, দেশের অর্থনীতির কথা বিবেচনা করে সব ধরনের কারখানায় কাজ করার সুযোগ দিতে হবে। সরকার এই অনুরোধে সাড়া দেবেন বলেও আশা করেন শিল্প মালিকরা।

এ সময় এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, সাপ্লাই চেইন ভেঙে যাচ্ছে। আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা তৈরি হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে; যা আগামী ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধে সব ধরনের শিল্পকারখানা বন্ধ থাকবে।

গত ১৩ জুলাই দুপুরে বিধিনিষেধ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বিধিনিষেধে সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ থাকবে। যদিও মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারির পর থেকেই পোশাক (গার্মেন্টস) কারখানা খোলা রাখার ব্যাপারে ব্যবসায়ীরা সরকারের বিভিন্ন মহলে দাবি জানিয়ে আসছিলেন। গার্মেন্ট কারখানা খোলা রাখার ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর কাছেও চিঠি দেন।

Loading