২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫১
শিরোনাম:

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল আহমেদ জানান, কাল থেকে নৌরুটে সাতটি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছিল।

দুপুর ১২টার দিকে পদ্মায় তীব্র স্রোত ও বাতাসে নদী উত্তাল হতে শুরু করলে এবং এর সঙ্গে সঙ্গে ঝড় ও বৃষ্টি শুরু হলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নদী শান্ত হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এদিকে শিমুলিয়া ফেরিঘাটে সকাল দিকে মানুষ ও যানবাহনের চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে।

Loading