এর আগে গত বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়। সর্বোচ্চ ডেঙ্গু রোগি পাওয়া গেছে চলতি জুলাই মাসে এখন পর্যন্ত ১ হাজার ৭২৬ জন ডেঙ্গু রোগি শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগি শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে ১৫০ জনই ঢাকার। অর্থাৎ ৯৯ শতাংশই ঢাকার।
Thank you for reading this post, don't forget to subscribe!স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৫৬৮ জন রোগি ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৫৫৭ জন, আর বাকি ১১ জন ঢাকার বাইরে আছেন। ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত ২ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ৫২৬ জন।
এদিকে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
![]()