২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৫
শিরোনাম:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২১৮ জন, শনাক্ত ৯ হাজার ৩৬৯ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২১৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত দেশে মোট ২০ হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট শনাক্ত হয়েছেন ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Loading