২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৬
শিরোনাম:

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুধুমাত্র অনলাইনে, শুরু ১২ আগস্ট

ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, ২০২১ সালের অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহনে শিক্ষার্থীদের ফরম পূরণ ও ফি প্রদান শুধুমাত্র অনলাইনে সম্পন্ন করতে হবে। তবে নির্বাচনী পরীক্ষা না হওয়ায় এ বাবদ অর্থ আদায় করা যাবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার রাতে বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা ১১ আগস্ট সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ তালিকা থেকে ১২ থেকে ২৫ আগস্টের মধ্যে পরীক্ষার্থী নির্বাচন করবে এবং ৩০ আগস্টের মধ্যে পরীক্ষা ফি প্রদান করতে হবে।

এসএমএস’র মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের যাবতীয তথ্য যাচাইসহ বিভিন্ন ফি আলাদা ও সমষ্টিগতভাবে জানতে পারবে। এসএমএস এর লিংক ব্যবহার করে সোনালী ই সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। এছাড়াও বিকাশ, রকেট, ইউপেসহ বিভিন্ন ভিসা কার্ডের মাধ্যমেও ফি দেওয়া যাবে।

Loading