৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২১
শিরোনাম:

টিকাকেন্দ্রে আজও ভিড়, না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে

করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে দেশব্যাপী গণটিকা কর্মসূচির ৪র্থ দিনেও টিকাকেন্দ্রে ভিড় লক্ষ্য করা গেছে। তবে টিকাকেন্দ্রে নির্ধারিত টিকার বাইরে টিকাদানের ব্যবস্থা না থাকায় অনেককেই টিকা না নিয়ে ফিরে যেতে দেখা গেছে। জানা গেছে, যাদের অনলাইনে নিবন্ধন করে টিকা নেওয়ায় আগ্রহ নেই তারাই ভিড় করছেন এসব টিকাকেন্দ্রে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সরেজমিনে রাজধানীর বাড্ডা, খিলগাঁও, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, এলাকায় টিকা নিতে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল থেকেই মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে টিকা নিতে পারেননি। তবে বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে।

বাড্ডা টিকাকেন্দ্রে টিকা নিতে আসা সাদেক মিয়া জানান, অনলাইনে নিবন্ধন করে টিকা নেওয়ার পদ্ধতি বুঝি না। তাই এখানে এসেছি।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা জানান, যত মানুষ টিকা নিতে এসেছিলেন কম-বেশি তার এক-তৃতীয়াংশ মানুষ টিকা দিতে পেরেছেন। কিছু মানুষ ফিরে যেতে পারে।

সারাদেশে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে সকাল ৯টা থেকে করোনার গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে ১২ আগস্ট পর্যন্ত।

এই ক্যাম্পেইনের আওতায় দেশের চার হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে একযোগে টিকা দেওয়া হচ্ছে। এতে ৩২ হাজার ৭০৬ জন কর্মী ও ৪৮ হাজার ৪৫৯ জন।

 

Loading