৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১২
শিরোনাম:

বঙ্গবন্ধুর জীবনী থেকে আমরা সততার রাজনীতি শিখবো: ওবায়দুল কাদের

করোনাকালে নেত্রী নির্দেশ দিয়েছেন আমি যেনো সভা সমাবেশে ভার্চুয়ালি যোগদান করি। কিন্তু আবেগে আপ্লুত হয়ে সশরীরে চলে এসেছি আজকের এ অনুষ্ঠানে।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাস জানাতে নতুন প্রজন্মের দাবি, এ দায়িত্ব বাংলা একাডেমীর নিতে পারে, কারণ বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ জীবনী জাতির জন্য অপরিহার্য। করোনাকালে স্কুল, কলেজ অনেক দিন ধরেই বন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধাপে ধাপে স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তা করছেন। তাই গণটিকা দেওয়ার পূর্ণাঙ্গ ব্যবস্থা করছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, করোনা মোকাবেলায় স্থায়ী লকডাউন কোনো সমাধান নয়, যদি আমরা সচেতন না হই। করোনার অদৃশ্য শক্তিকে পরাস্ত করতে হবে সচেতনতার মাধ্যমে।

বুধবার (১১ আগস্ট) দুপুর ১টায় ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটএ শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসেব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Loading