বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অথর্ব স্বাস্থ্যমন্ত্রীর ন্যূনতম করোনা সম্পর্কে কোনো ধারণা নেই। স্বাস্থ্যমন্ত্রী বলছেন আমার করার কিছু নেই। অথচ বিভিন্ন দাতাগোষ্ঠী অক্সিজেন কন্টেন্ট দিয়েছে যা বিমানবন্দরে পরে আছে। আজকে পথে-ঘাটে, ধানক্ষেতে মরদেহ পড়ে আছে। শুধু চারদিকে মরদেহের গন্ধ আর হাহাকার চলছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (১১ আগস্ট) দুপুরে ঢাকার কেরানীগঞ্জে করোনা হেল্প সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে করোনা হেল্প সেন্টার চালুর অংশ হিসেবে কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ বিএনপির আয়োজনে এ হেল্প সেন্টার উদ্বোধন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, সরকারের মন্ত্রীরা বলছেন একে একে সব খুলে দিচ্ছি। শিল্প কলকারখানা, গণপরিবহন, মার্কেটসহ সব খুলে দিচ্ছে। কিন্তু স্কুল কলেজগুলো খুলে দেবেন না। আমরা দেখতে পেলাম ইউরোপে স্কুল-কলেজ খুলে দিয়েছে। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা দিয়ে। তাদের জীবন ধ্বংস করেনি। অথচ আমাদের সরকার স্কুল-কলেজ খুলে দিচ্ছে না।
তিনি বলেন, করোনায় আক্রান্ত রোগীরা আধুনিক চিকিৎসা পাচ্ছে না। কিছু বেসরকারি হসপিটালে আধুনিক চিকিৎসা থাকলেও সরকারি হাসপাতালগুলোতে নেই। মফস্বলের অবস্থা আরো ভয়াবহ। না আছে ওষুধ, না আছে ডাক্তার।
সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার লকডাউন তুলে দিয়েছেন। যেখানে সরকারি হিসেবে গড়ে প্রতিদিন ২৫০ জনের বেশি লোক মারা যাচ্ছে। গ্রামগঞ্জে যারা মারা যাচ্ছেন তাদের হিসাব নেই। অথচ যখন ৫০ জন মারা যেত তখন লকডাউন দিয়েছিল। জনগণের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা না থাকায় সরকার যখন যা খুশি তাই করছে।
![]()