৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৫
শিরোনাম:

বিএনপির উদ্দেশ্যমূলক অপপ্রচারে সরকার কান দেয় না: ওবায়দুল কাদের

সরকারি বাসভবনে ব্রিফিংয়ে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাংদুল কাদের এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সরকার নাকি ভেন্টিলেশনে আছে— বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চোখ থেকে ক্ষমতার রঙিন খোয়াবের চশমা খুলে নিজেদের পায়ের তলায় মাটি আছে কিনা তা আগে দেখুন। সময় টিভি, ডিবিসি টিভি

বিএনপি নেতাদের সম্মিলিত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই’ উল্লেখ করে তিনি বলেন, “বিদেশ থেকে ইথারে যে সিদ্ধান্ত ভেসে আসে, তা ঢাকায় বসে মিডিয়ার মাধ্যমে বিএনপি নেতারা তারই পুনরাবৃত্তি করছে মাত্র, ফরমায়েশ কার্যকর করছে।”

বিএনপির রাজনীতি হচ্ছে খুনিদের তোষণ, দুর্নীতিবাজ আর সাম্প্রদায়িক অপশক্তিকে পোষণ এবং অসহায় জনগণকে শোষণ। তাদের রাজনীতি ইতিহাস বিকৃতি, মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতি এ কথাও বলেন তিনি।

Loading