বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিককের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন একথা বলেন। যমুনা টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, ২১ মাস পর্যন্ত বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন সরকারি চাকুরি প্রার্থীরা। যাদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত ৩০ হয়েছে, তাদের বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। করোনা পরিস্থিতি অবনতি হলে আবারও বিধিনিষেধ দিতে হতে পারে। ডিবিসি টিভি
করোনা সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হলে সরকারের পরবর্তী কৌশল কী হবে, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘দু’টি কৌশলই আমরা অবলম্বন করবো। একটা হলো বিধি-নিষেধ বা লকডাউন দেওয়া। আরেকটি হচ্ছে ছেড়ে দেওয়া, কিন্তু সবাইকে মাস্ক পরতে হবে। বাংলানিউজ২৪
পরিস্থিতি খারাপ হলে আবার লকডাউন দেওয়া হবে, প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ। পৃথিবীর যে কোনো দেশে সংক্রমণ বাড়লেই যেমন অস্ট্রেলিয়াতে সেনাবাহিনী নামানো হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে, সেখানে লকডাউন দেওয়া হয়েছে। আমেরিকাকে দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে কেন? কারণ এর কোনো বিকল্প নেই।
![]()