৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৩
শিরোনাম:

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, দ্বিতীয় ডোজের টিকা নিতে পারেন ১৯ আগস্ট

কোভিড ১৯ টিকার প্রথম ডোজ নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন আপাতত স্থিতিশীল, ডেটোরেট করেনি। তার কোনো খারাপ কিছু হয়নি। তিনি টিকা এক ডোজ নিয়েছেন। আবার দ্বিতীয় ডোজ নেবেন।

গত ১৯ জুলাই শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সে হিসেবে আগামী ১৯ অগাস্ট তার দ্বিতীয় ডোজ নেওয়ার তারিখ রয়েছে বলে জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, দেশে টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের কোনো বিজ্ঞান সম্মত ব্যবস্থাপনা তৈরি করতে পারেনি সরকার। দুর্নীতির আশ্রয় গ্রহণ করে অন্যান্য উৎস থেকে টিকা প্রাপ্তির সম্ভাবনাকে বিনষ্ট করেছে তারা।

তিনি বলেন, টিকা নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না। অপরাজনীতি করছে আওয়ামী লীগ সরকার। মিথ্যা ও ভুল তথ্য দিয়ে একদিকে জনগণকে প্রতারনা করছে অন্যদিকে জনগণকে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে ফেলেছে।

তিনি বলেন, সরকার ও সিটি করপোরেশ গুলো ব্যর্থতার কারণে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ: ভয়াবহ আকার নিচ্ছে। সিটি করপোরেশনগুলো এসিড মশা নিধনের বাস্তব সম্মত কোনো উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে।

Loading