গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৯৮৮ জনে।
Thank you for reading this post, don't forget to subscribe!একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৮৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনে।গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৩০ জনরে নমুনা পরীক্ষায় শনাক্তরে হার ২০ দশমকি ৬৬ শতাংশ।
আজ শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩৮৭ জন।
এর আগে শুক্রবার (১৩ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৭ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৮ হাজার ৪৬৫ জনের।
![]()