আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি: বৈশ্বিক করোনা মহামারি কারণে দেড় বছর বিদেশিদের জন্য ওমরাহ হজ পালন বন্ধ রাখে সৌদি আরব সরকার ।
Thank you for reading this post, don't forget to subscribe!আরব নিউজের প্রতিবেদনের বরাত জানা যায়, নতুন করে বিদেশিদের ওমরাহ চালুর ঘোষণা দেওয়ার পর রবিবার প্রথমবারের মতো সৌদি আরব পৌঁছেছে বিদেশি ওমরাহ্ পালন করতে আসা প্রথম দল।
বিমানবন্দরে পৌঁছার পর বিদেশি ওমরাহ হজ পালকারী দলটিকে গোলাপফুল, জমজমের পানি ও খেজুর দিয়ে স্বাগত জানায় সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল ফাতাহ বিন সুলাইমান মাশাত বলেন, বিদেশি ওমরাহ পালনকারীদের সর্বোচ্চ সেবা দিতে সংশ্লিষ্ট সৌদি প্রতিষ্ঠানগুলো প্রস্তুত।
ওমরাহ হজ পালন করতে হলে অবশ্যই নিজ দেশ থেকে টিকা নিয়ে আসার বাধ্যবাধকতা রয়েছে সৌদিআরব সরকার ।
সৌদি আরবে পৌঁছার পর নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিদের জন্য মডার্না, ফাইজার ও অ্যাস্ট্রজেনেকার টিকার অনুমোদন দিয়েছে সৌদি কর্তৃপক্ষ । এ ছাড়া নিজ দেশ থেকে অন্য যে কোনো প্রতিষ্ঠানের টিকা নিয়ে ওমরাহ করতে আসলে আবেদনের সঙ্গে সেই টিকা নেওয়ার সনদ দেখাতে হবে।
![]()