মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির কর্মসূচি পালন করতে মাজারে যেতে চাইলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। যমুনা টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!বিএনপি নেতা আমানউল্লাহ আমান জানান, জিয়ার মাজারে যাওয়ার অনুমতি নেওয়া আছে, তারপরও পুলিশ জিয়ার মাজারে যেতে দিচ্ছে না।
বিএনপি নেতা ও সাবেক ফুটবলার আমিনুল হক বলেন, মাজারে যাওয়ার আমাদের অনুমতি নেওয়া আছে, তারপরও পুলিশ মাজারে যেতে দিচ্ছে না। সময় টিভি
এসময় পুলিশ বিএনপির নেতা কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। আমিনুল হকের গায়ের পাঞ্জাবিতে রক্তের দাগ দেখা যায়। তিনি জানান, তার পিঠে ও বুকে গুলি লেগেছে।
পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। জবাবে বিএনপি নেতাকর্মীদের ছাত্রভঙ্গ করতে মুহুর্মুহু টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে।
এদিকে ডিবিসি টিভি জানায়, এ সংঘর্ষের ঘটনায় তাদের একজন প্রতিবেদক আহত হয়েছেন।
![]()