মঙ্গলবার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, সোমবার রাতে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে দুটি অস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- জানিবুল ইসলাম জোসি ও বাসির আলী। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের ফ্রন্টলাইনার ছিলেন জোসি। গ্রেপ্তারদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানা এলাকায় মামলা হয়েছে। জোসি ইতোমধ্যে দুবার অস্ত্র মামলায় ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়েছে। ঢাকা শহরে কোনো অশান্তকর পরিবেশ সৃষ্টি বা কাউকে অস্ত্র সরবরাহ করার জন্য এনেছিলো কিনা কিংবা এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে ও পরবর্তীতে দেশকে অস্থিতিশীল করার জন্য বর্ডার এলাকায় কিছু অসাধু অস্ত্র ব্যবসায়ী অবৈধ আগ্নেয়াস্ত্র দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এরই ধারাবাহিকতায় এগুলো ঘটছে কিনা আমরা খতিয়ে দেখছি। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ডিএমপিসহ আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত কঠোর অবস্থানে থাকে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।
![]()