২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪১
শিরোনাম:

২১ আগস্টের হামলায় বিএনপি নয় আওয়ামী লীগ জড়িত: রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, সিরিজ বোমা হামলায় বিএনপি জড়িত নয় বরং সিরিজ বোমা হামলা ও ২১ আগস্টের হামলায় আওয়ামীলীগ জড়িত। তৎকালীন বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতেই আওয়ামী লীগ এসব হামলা করেছিলো। শুধু তাই নয় পিলখানায় বিডিআরের তরুণ অফিসারদের হত্যায়ও আওয়ামীলীগকে দায় নিতে হবে। ওই হত্যাকাণ্ডেরও একদিন বিচার হবে।

বুধবার (১৮ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেরানীগঞ্জে দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, চক্রান্ত করে ১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমানকে সামনে আনছে সরকার। কিন্তু তাতে লাভ হবে না। তিনি মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাকে নিয়ে আমরা লজ্জিত হবো না বরং তাকে নিয়ে আমরা গর্বিত। দেশবাসীও জিয়াউর রহমানকে নিয়ে গর্ববোধ করে।

একটি জাতীয় দৈনিকে পরিকল্পিতভাবে প্রবন্ধ লিখছে উল্লেখ করে তিনি বলেন, ৪০ বছর পর ‘আনট্র্যাঙ্কুয়েল রিকালেকশন’ বইয়ের উদ্ধৃতি দিয়ে কেন এ প্রবন্ধ লেখা হচ্ছে? মানুষের তা বুঝতে অসুবিধা হয় না। এটি গভীর চক্রান্তেরই অংশ।

অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে ডাকসুর সাবেক জিএস বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া। তিনি নির্বাচনে কোনোদিন পরাজিত হননি। তাকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। তিনি বর্তমানে গৃহবন্দী, সুচিকিৎসা পাচ্ছেন না। তাই নেত্রীকে মুক্ত করতে ও গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

 

Loading