৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৫
শিরোনাম:

রাজধানীতে ভয়ঙ্কর মাদক আইস ও ইয়াবাসহ গ্রেফতার ৭

ভয়ঙ্কর মাদক আইস ও ইয়াবাসহ সাত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়। গুলশান গোয়েন্দা বিভাগের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গ্রেফতারদের কাছ থেকে আধা কেজি নতুন মাদক ক্রিস্টাল মেথ/আইস, ৬৩ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

যাত্রাবাড়ী থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- মো. নাজিম উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, নাসির উদ্দিন, মোসা. শিউলি আক্তার ও মোছা. কোহিনুর বেগম। তাদের কাছ থেকে আধা কেজি আইস ও ৩৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়িসহ সঞ্জিত দাস ও মো. হোসেন আলীকে গ্রেফতার করে ডিবি। এ সময় গাড়ি ভেতর থেকে আরও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গুলশান গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইয়াবা ও আইস উদ্ধারের ঘটনায় মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।

Loading