৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৫
শিরোনাম:

ফার্মেসি থেকে মডার্নার টিকা জব্দের ঘটনায় দোকানের মালিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দক্ষিণখান থানায় এ নিয়ে মামলা করা হয়েছে। এর আগে রাতে রাজধানীর দক্ষিণখানে একটি ফার্মেসি থেকে মডার্নার ২০ ডোজ টিকা জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে। সময়টিভি।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে রাজধানীর দক্ষিণখানের চালাবন এলাকায় অভিযান চালিয়ে ফার্মেসির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে তাকে আটক করা হয়। এ সময় ফার্মেসি থেকে মডার্না টিকার দুই অ্যাম্পল এবং ২০টি ফাঁকা বক্স জব্দ করা হয়। সাধারণত প্রতি বক্সে ১০টি করে অ্যাম্পল ইনজেকশন থাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক দম্পতিকে করোনা টিকা দেওয়ার প্রমাণ পায় পুলিশ। এ ছাড়া ওই ফার্মেসি থেকে আরও অনেককে টিকা দেওয়া হয়েছে বলে তথ্য মিলেছে।

 

Loading