২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩২
শিরোনাম:

আবার লকডাউন দিলে দুই কোটি দরিদ্র পরিবারকে মাসে দশ হাজার টাকা অনুদান দিতে হবে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, বর্তমানে ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা চলছে। তাই সবার আগে দেশের সকল নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

দেশের বর্তমান পরিস্থিতিতে আর লকডাউন দেওয়া ঠিক হবে না। তবুও সরকার যদি লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে দেশের দুই কোটি দরিদ্র ও কর্মহারা পরিবারকে মাসে অন্তত দশ হাজার করে টাকা অনুদান দিতে হবে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) লালমনিরহাট সদর উপজেলার লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। জিএম কাদেরের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এসব কথা জানান। বাংলা ট্রিবিউন।

এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

Loading