গ্রেপ্তারকৃতের নাম- আরিফুর রহমান ওরফে রঞ্জু।শুক্রবার হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রঞ্জু।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার বেলা সাড়ে ১১ টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তার রঞ্জুর বাবা মৃত লুৎফর রহমান ও দাদা মৃত মাহবুবুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধে মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত থেকে দেশের স্বাধীনতার বিরোধিতা করেন। রঞ্জু ১৯৯৩ সালে কলারোয়া সরকারী কলেজে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ছাত্রদলের নেতৃত্ব দিতেন।
হাফিজ আক্তার বলেন, ২০০২ সালের ৩০ শে আগষ্ট সাতক্ষীরা জেলায় একটি প্রোগ্রাম শেষে ঢাকায় ফেরার পথে কলারোয়া থানা এলাকায় গ্রেপ্তার রঞ্জুর নেতৃত্বে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়ি বহরে হামলা করা হয়।
এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত ৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
২০২১ সালের ৩ ফেব্রুয়ারি আদালত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামি রঞ্জুকে ১০ বছর কারাদন্ডসহ অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। ঘটনার পর থেকেই আসামি রঞ্জু পলাতক ছিলেন।
![]()