শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের ওই ভবনের তৃতীয়তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট ও বিমান বাহিনী যোগ দেয় আগুন নেভানোর কাজে।
Thank you for reading this post, don't forget to subscribe!ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম এর দিকনির্দেশনা মোতাবেক বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এমিকন ভবনের আগুন নিয়ন্ত্রণে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি সক্রিয়ভাবে কাজ করছে। ঘটনা স্থলে সব ধরনের ব্যবস্থা অর্থাৎ ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় সবকিছু রাখা হয়।
তিনি আরও বলেন, চেয়ারম্যান বাড়ির পাশে ওই এলাকায় একটি বাড়িও নিয়ম মেনে হয়নি। বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
![]()