২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৫
শিরোনাম:

করোনা টিকা চুরির ঘটনা তদন্ত হচ্ছে, অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যের ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম রোববার (২২ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নিউরো সায়েন্সে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। ডিবিসি ও সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় তিনি বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তদন্তও চলছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বাকি পদক্ষেপ নেওয়া হবে। আমাদের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। আমরা যাচাই করে দেখতে চাই আমাদের অধিদপ্তর বা যারা টিকা দিয়েছে তাদের কেউ এসবের সঙ্গে জড়িত কিনা। প্রমাণ পেলে আমরা আইনের পথেই হাঁটব।

এদিকে, জাপান থেকে শনিবার (২১ আগস্ট) দেশে এসেছে আরও ৭ লাখ ৮১ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা। এদিন বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান এসে পৌঁছায়। কোভ্যাক্সের আওতায় চতুর্থ চালান হিসেবে দেশে এসেছে এসব টিকা। এর আগে ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে।

Loading