২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২০
শিরোনাম:

‘তারা নাকি গণঅভ্যুত্থানের রঙিন খোয়াব দেখছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা দলীয় প্রধানের মুক্তির জন্য একটি মিছিল পর্যন্ত করতে পারে না, তারা নাকি আবার গণঅভ্যুত্থানের রঙিন খোয়াব দেখছে?

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপি নেতাদের গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ তো দূরে থাক, তাদের দলের কর্মীরাও এখন মাঠে নামে না। কারণ বিএনপির নেতৃত্বের প্রতি কর্মীদের কোনো আস্থা নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমবার সকালে মহিলা ও শিশুবিষয়ক উপকমিটির উদ্যোগে ‘জাতির পিতার হত্যাকাণ্ড, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার ষড়যন্ত্র’ শীর্ষক শোক দিবসের ভার্চুয়াল আলোচনাসভায় এ কথা বলেন।

‘সরকার জনবিচ্ছিন্ন’— বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, বিএনপিই জনবিচ্ছিন্ন এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

বিএনপি এই বাস্তবতা বোঝারও সক্ষমতা হারিয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Loading