২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৬
শিরোনাম:

সমঝোতায় বরফ গলছে বরিশালে

গত কয়েকদিন ধরেই খবরের শিরোনাম বরিশালে প্রশাসন-আওয়ামী লীগ দ্বন্দ্ব। সহিংসতার জেরে হয়েছে পাল্টাপাল্টি মামলাও। অনেক জল ঘোলা হওয়ার পর অবশেষে বিরোধ অবসানের ইঙ্গিত মিলছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর জানান, রোববার (২২ আগস্ট) রাতে বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদলের বাসায় দুই ঘণ্টাব্যাপী মতবিনিময় সভা হয়। অংশ নেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, র‍্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জামিল হাসানসহ ১১ জন। আলোচনা হয় মামলা প্রত্যাহারসহ সব কিছু নিয়ে।

একই সঙ্গে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখতে সবাই সহযোগিতা করবেন বলে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিভাগীয় কমিশনারের বাড়ির সামনে প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতারা ছবি তোলেন।

এদিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বরিশালের মতো ঘটনা বিব্রতকর। জড়িত সব পক্ষকে আত্মসমালোচনা পাশাপাশি সমস্যা মিটিয়ে ফেলতে বলা হয়েছে।

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন যে ভাষায় বিবৃতি দিয়েছে; সেটি সমীচীন হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ।

Loading