খুলনা নগরীর ময়লাপোতা এলাকা থেকে আনসার আল ইসলাম সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির কাউন্টার টেরোরিজম ইউনিট। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৬৩ রাউন্ড গুলি, গান পাউডার, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, আনসার আল ইসলামের সদস্য হওয়ার দাওয়াতি ফরম, চাঁদা আদায়ের রশিদসহ বিপুল পরিমান লিফলেট জব্দ করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ময়লাপোতা মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন নাসিম ও হাসান। তারা নগরীর লবণচোরা থানাধীন মোহাম্মদ নগর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
সিআইডি খুলনা মেট্রো জেলার সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, গ্রেফতার দুজন আনসার আল ইসলামের সামরিক শাখার সক্রিয় সদস্য।
![]()