৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৮
শিরোনাম:

আদালতের কাঠগড়ায় বরখাস্ত ওসি প্রদীপের ফোনে কথা বলার ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

বুধবার (২৫ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান। প্রদীপকে সতর্ক করেছেন আদালত। যমুনা ও ৭১ টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ঘটনায় এসটিআই শাহাব উদ্দিনসহ চার পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম চৌধুরী বলেন, আদালত চলাকালে কাঠগড়ায় প্রদীপের মোবাইলে কথা বলার বিষয়টি সম্পূর্ণ আইনের পরিপন্থী। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যুগান্তর

কক্সবাজারে আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তৃতীয় দিনে অন্য দুই দিনের তুলনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পূর্ব-পশ্চিমডটকম

এর আগে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দিচ্ছিলেন মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস। কীভাবে ভাইকে হত্যা করা হয়, সেই বর্ণনা আদালতে উপস্থাপন করছিলেন তিনি। বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তখন ১৫ আসামি। তাদের মধ্যে রয়েছেন টেকনাফ থানার বহিষ্কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস। দুপুর ১২টার দিকে হঠাৎ দেখা যায় আসামি প্রদীপ কুমার কাঠগড়ায় বসে মোবাইল ফোনে কথা বলছেন! সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে গুলি করে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এই প্রদীপ কুমার দাস।

 

 

Loading