২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৫
শিরোনাম:

হাসপাতালে ভর্তি আরো ২৭৮ ডেঙ্গু রোগী

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ২৭৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৭৮ জনের ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪২ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৫২ জন ভর্তি হন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (২৫ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ছয় হাজার ১৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন।

চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬জন এবং আগস্টর ২৫ দিনে আট হাজার ৮৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে।

Loading