বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে, রাজধানীর দক্ষিণ গোড়ানে করোনা সেলের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। ডিবিসি টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, টিকা নিয়ে তেলেসমাতি করার কারণ চুরি করা। টিকা দেয়ার নাম করে রাজনীতি করছে সরকার। গণটিকার নাম করে গণসংক্রমন আরও বাড়ছে। একদিকে করোনা অন্যদিকে সরকার একযুগ ধরে নির্যাতনের স্ট্রিমরোলার চালাচ্ছে। যমুনা টিভি
মির্জা ফখরুল আরও বলেন, সরকার নেতা কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গুম করেছে। রাষ্ট্রের সব ক্ষেত্রে সরকার শুধু দলীয়করন করছে। বিভিন্ন আইন দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে। এখন রুখে দাঁড়ানোর বিকল্প নেই ।
![]()