৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫১
শিরোনাম:

চায়নার তৈরি দুটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সৌদিআরব, করা যাবে ওমরাহ্‌ হজ 

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : বৈশ্বিক করোনাভাইরাসের সংক্রমণ রোধে চীনের আবিষ্কৃত দুই ভ্যাকসিন সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দিয়েছে সৌদি আরব। গত বুধবার ২৫ আগস্ট গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হযেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এক বিবৃতিতে গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,চীনা দুটি টিকা অনুমোদন করা হয়েছে ,এদের মধ্যে সিনোভ্যাক ও সিনোফার্মের ডোজ যারা গ্রহণ করেছেন তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবে। বুস্টার দোজ হিসেবে যারা এই দুই টিকার একটি গ্রহণ করেছেন তারাও প্রবেশ করার অনুমতি পাচ্ছেন I

পূর্বে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ৪ টি করোনা টিকা অনুমোদন দিয়েছিল সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ। সেগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না।

আরব নিউজের প্রতিবেদনের বরাত জানা যায় যে,চীনের তৈরি করোনাভাইরাসের টিকা সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দেওয়াতে সৌদি আরবে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ পালন করতে পারবেন I

Loading