২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৭
শিরোনাম:

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের ৪ দাবি, নীলক্ষেতে বিক্ষোভ

শরীফ শাওন ও আব্দুল্লাহ মামুন: [২] অকৃতকার্য শিক্ষর্থীদের খাতা পুন:মূল্যায়ণসহ স্থগিত ফলাফল সাত দিনের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (২৯ আগস্ট) রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এসব দাবি জানান। এ সময় গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চালচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, চতুর্থ বর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুন:মূল্যায়ন করা অথবা ১০ দিনের মধ্যে বিশেষ পরীক্ষার নোটিশ দিতে হবে। ঢাবি শিক্ষক দিয়ে ক্লাস যাচাই, একাডেমিক সমস্যা নিজ কলেজের মাধ্যমে সমাধান করা এবং সব বিভাগের ফলাফল একত্রে প্রকাশসহ বিভিন্ন বিভাগের আটকে থাকা পরীক্ষার ফলাফল ৭ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।

তিতুমীর কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, কিছুদিন আগে করোনা পরিস্থিতির অজুহাত দিয়ে চতুর্থ বর্ষে শর্ট রুটিনে হল না খুলেই আমাদের পরীক্ষা নিয়েছিলো কর্তৃপক্ষ। সব কোর্স ক্লাসে কমপ্লিট না হওয়া সত্তেও সিলেবাস না কমিয়ে নতুন মানবন্টনে চার ঘণ্টার পরীক্ষা দুই ঘন্টায় নেওয়া হয়। পরীক্ষার ফলাফলে ইংরেজি বিভাগে ৭টি কলেজেই গণহারে ফেল এসেছে।

ধানমন্ডি জোনের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার ইহসানুল ফেরদৌস বলেন, আমরা শিক্ষার্থীদের অনুরোধ করেছি তারা যেনো মূল সড়ক বন্ধ না করে। তারা এখন সড়কের এক পাশে অবস্থান করছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

Loading