২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৪
শিরোনাম:

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

রোববার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সংগঠনের খাস ও কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে আমির হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খাস ও কেন্দ্রীয় কমিটির সভা শেষে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমির নির্বাচিত করা হয়েছে। জাগো নিউজ ২৪

এতে অংশ নেন মাওলানা নুরুল ইসলাম জিহাদী, আতাউল্লাহ হাফেজ্জী, অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ।

বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়। ওই বৈঠকে আমির হিসেবে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে চূড়ান্ত করা হয়।

হেফাজত সূত্র জানায়, গত শনিবার মুহিব্বুল্লাহ বাবুনগরী ঢাকায় পৌঁছানোর পর বর্তমান মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর সঙ্গে বৈঠক করেন। সেখানে ভারমুক্ত হওয়ার বিষয়টি আলোচনা হয়। বাংলাদেশ জার্নাল

মূলত মহাসচিবের ইচ্ছায় বাবুনগরী দ্রুত ভারমুক্ত হয়েছেন বলে জানান হেফাজতের নেতারা। এর আগেও তার ইচ্ছায় হেফাজতের ভারপ্রাপ্ত আমির হিসেবে মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

 

Loading