৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৭
শিরোনাম:

ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার দুপুরে বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, জিয়ার লাশ নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বিএনপি মহাসচিব মির্জা। ফখরুলের কাছে জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তার লাশ রাঙ্গুনিয়া পাহাড়ে নিয়ে গিয়েছিল কে? সময় টিভি

তিনি বলেন, পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে। আমরা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম, ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে।

কাদের বলেন, এ দেশের রাজনীতিতে শেখ হাসিনা সরকার নয়, বিএনপিই হচ্ছে আসল দানবীয় শক্তি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জনমানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, আর বিএনপি এনে দিয়েছিল পরনির্ভরতার শৃঙ্খল।

 

Loading