২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২১
শিরোনাম:

স্প্যানে ফেরির ধাক্কা ছোট করে দেখার সুযোগ নেই: সেতুমন্ত্রী

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার পর ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী। তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানান।

এর আগে সকাল ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়।

বিআইডব্লিউটিসি চেয়ারম্যান জানান, ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ছিল। গত ৯ আগস্ট পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেওয়া এই রো রো ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামত শেষে চলাচলের উপযোগী হওয়ায় ফেরিটিকে দৌলতদিয়-পাটুরিয়া রুটে পাঠানো হচ্ছিল। ফেরিটি সেখানে যাওয়ার সময় পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে স্প্যানে লেগে এর মাস্তুল ভেঙে যায়। এর আগে গত ৯ আগস্ট পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।

তিনি আরও বলেন, এটি ছোট একটি দুর্ঘটনা হলেও ফেরির মাস্তুল যে সেতুর স্প্যানে লেগেছে সেটি একটি বড় দুর্ঘটনা। সেতু অতিক্রম করার আগেই মাস্তুলটি নামিয়ে ফেলা উচিত ছিল। কিন্তু ফেরি সংশ্লিষ্টরা যথাযথভাবে সেটি করেনি। তারা অবশ্যই দায়িত্ব অবহেলা করেছেন। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৩ আগস্ট সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। তারও আগে ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এছাড়া আরও দুইবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করেছে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে আঘাত করে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Loading