২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩১
শিরোনাম:

জিয়াউর রহমান পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন, এমন নজির কেউ দেখাতে পারবে না: প্রধানমন্ত্রী

মঙ্গলবার (৩১ আগস্ট) রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালে যুক্তহয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি ও ১৫ আগস্টের খুনিদের দোসররা এখনো ষড়যন্ত্র-চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক গোষ্ঠীর যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাদের থেকে মদদ পায় তারা। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, এক শ্রেণির লোক আছে যারা ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের কথা ভুলে যায়। বাংলাদেশকে নিয়ে যড়যন্ত্রকারীদের সম্পর্কে সতর্ক থাকতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‌জাতির পিতা কোনো কাজ অধরা রেখে যাননি। সব কাজের ভিত্তি তিনি প্রস্তুত করে গেছেন। যখনই এই পরাজিত শক্তি দেখলো আর বাংলাদেশকে বাধা দিয়ে রাখা যাবে না তখনই কিন্তু ১৫ আগস্টের ঘটনা ঘটিয়েছিল তারা। বাংলানিউজ২৪

তিনি বলেন, সেই কথা মনে রেখেই কিন্তু আমাদের পথ চলতে হবে যে আমাদের পায়ে পায়ে শত্রু আছে, পদে পদে বাধা আছে, আমাদের চলার পথ মসৃন না, কন্টকাকীর্ণ। আমাদের ছড়াই উৎরাই পার হয়ে এগিয়ে যেতে হবে এবং আমরা এগিয়ে যাচ্ছি। মাত্র ১২ বছরের মধ্যে আজকে বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে।

 

Loading