২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৮
শিরোনাম:

সাংবাদিকতা করবে পুলিশ, অনুসরণ করা হবে গোল্ডেন রুলস: আইজিপি

দেশ-বিদেশে পুলিশের অর্জন ও পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে বুধবার সকালে পুলিশ সদরদফতরে নিউজ ডট পুলিশ ডট গভ ডট বিডি পোর্টালটির উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। নিউজ পোর্টালটির থাকবে পৃথক রিপোর্টিং টিম, যারা সবাই পুলিশের সদস্য।

Thank you for reading this post, don't forget to subscribe!

বেনজীর আহমেদ বলেন, প্রাথমিকভাবে বাংলায় নিউজপোর্টালটি চালু হয়েছে। পরে আমরা ইংরেজি ভার্সন চালু করব। মূলত পুলিশের অর্জনগুলো তুলে ধরা হবে এই পোর্টালে। এছাড়াও প্রতিদিন বাংলাদেশে অসংখ্য পজিটিভ সংবাদ থাকে। সেগুলো তুলে ধরা হবে এখানে। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।

তিনি আরও বলেন, পুলিশ নিউজে মূলত পুলিশ সদস্যরাই নিউজ করবেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলে তাদের নিউজগুলো অনুমতি সাপেক্ষে ক্রেডিট দিয়ে ছাপানো হবে। বাংলাদেশ পুলিশ অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে। এরই অংশ হিসেবে এই নিউজপোর্টাল।

তিনি বলেন, আমি যখন ডিএমপি কমিশনার ছিলাম তখন সরকারি দফতর হিসেবে প্রথমবারের মতো মিডিয়া সেন্টার করা হয়। সাংবাদিকদের সুবিধার্থে সেখানে ডেস্কটপ দেওয়া হয়েছে, ওয়াই-ফাই, লাউঞ্জ করা হয়েছে। এছাড়াও আমি যখন র‌্যাব মহাপরিচালক (ডিজি) ছিলাম তখন সাংবাদিকদের সুবিধার্থে মিডিয়াপাড়ায় র‌্যাবের মিডিয়া সেন্টার করি। ডিএমপি নিউজ প্রতিষ্ঠা করেছি, এই পোর্টালটি এপর্যন্ত ১৮ কোটি পাঠক ভিজিট করেছে।

Loading