বিপদ যেন পিছু ছাড়ছে না ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির। দীর্ঘদিন কারাবাসের পর আজ বুধবার ছাড়া পান পরী। তবে বাসায় এসে জানতে পারেন বনানীর বাসাটা ছাড়তে হবে তাকে। মালিক পক্ষ নোটিশ দিয়েছেন- এ বাসায় আর থাকা যাবে না।
Thank you for reading this post, don't forget to subscribe!হঠাৎ করে এমন নোটিশে দিশেহারা পরিমনী। সংবাদমাধ্যমকে বলেন, ‘কারাগার থেকে ঘরে ঢোকার পর বাসা ছাড়ার নোটিশ দেখতে পেলাম। এখন কি তাহলে আমার বসবাসের অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে ওরা? ওরা যা চেয়েছিল, তা-ই কি হচ্ছে? আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব?’
এসময় ক্ষুব্ধ পরীমনি আরও বলেন বললেন, ‘এখন এই মুহূর্তে আমাকে কে বাসা খুঁজে দেবে?’ তিনি বলেন, ‘আমি তো একা থাকি না। আমার বয়স্ক নানুভাই আছেন। হঠাৎ করে এসব কী! হঠাৎ করে কই যাব, সেটা কি কেউ বলতে পারেন?’
উল্লেখ্য, দীর্ঘ ২৭ দিন কারাগারে থাকার পর আজ সকালেই মুক্তি পেয়েছেন এই চিত্রনায়িকা। সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। পরীমনির মুক্তির অপেক্ষায় স্বজনেরা আজ সকাল থেকেই গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে অবস্থান করছিলেন।
পরীমনি মুক্তি পাবেন- এই খবর পেয়ে ভোর থেকে কারা ফটকে উৎসুক মানুষ তাকে একনজর দেখার জন্য ভিড় করেন। কারাগার থেকে বের হয়ে তাদের উদ্দেশে হাত নাড়ান এই চিত্রনায়িকা।
এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস পরীমনির জামিনের আদেশ দেন। এরও আগে, গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এরপর মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
![]()